1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১, ৫.৪০ পিএম
  • ৯৬৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য পান্নু জমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুন) ভোরে শিবচর পৌর এলাকার দাদাভাই উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক পান্নুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, ছিনতাইসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে। শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন দুপুরে গনমাধ্যম কর্মীদের নিকট এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার পান্নু শরিয়াতপুরের জাজিরা উপজেলার আতদি এলাকার সামসু জমাদ্দারের ছেলে।

পুলিশ জানায়, ভোরে শিবচর পৌর বাজারে ভ্যানযোগে পাইকারী লিচু কিনতে আসেন পাঁচ্চর এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন ছিনতাইকারী হাবিবুরের ভ্যানের গতিরোধ করে। ব্যবসায়ীর গলায় ছুঁরি ঠেকিয়ে নগদ ৩৫ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা। ভুক্তভোগী তাৎক্ষনিক শিবচর থানায় মোবাইলের মাধ্যমে কল দিয়ে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় পান্নু জমাদ্দারকে আটক করে।তবে অপর দুই সহযোগি পালিয়ে যায়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, পান্নুর বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনায় শিবচর থানায় মামলার পরে আদালতে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে শিবচর থানাসহ বিভিন্ন থাকায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে।এছাড়া তার বাকি দুই সহযোগিকে ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!