1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে চেতনানাশক খাইয়ে ঘরের মালামাল লুট, অসুস্থ তিনজন হাসপাতালে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৬.১২ পিএম
  • ৮৩৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

শিবচরে খাবারের সাথে চেনতানাশক খাইয়ে ঘরের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছে তিনজন।

মঙ্গলবার ভোরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মিজানুর রহমান মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান মৃধা ওই গ্রামের ইব্রাহীম মৃধার ছেলে।

স্বজনরা জানায়, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে মিজানুরের ঘরের লোকজন। পরে সকালে ঘরের দরজা না খুললে প্রতিবেশিরা ডাকাডাকি করে। এতে সাড়া না দিলে সন্দেহ হয় তাদের। পরে পেছনে গিয়ে টিনশেট ঘরের বেড়া কাটা দেখতে পান তারা। একপর্যায়ে ঘরের ভেতর সব এলোমেলো দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয় পরিবারের সদস্যরা। এ সময় অসুস্থ তিনজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, রাতে কৌশলে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। পরে টিনশেট ঘরের বেড়া কেটে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন নিয়ে যায় তারা। এই ঘটনায় মালামাল উদ্ধারসহ দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার হালদার জানান, এই ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!