1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে চাঞ্চল্যকর দাদন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩৫ এএম
  • ৮৪৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর দাদন হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মামলার প্রধান আসামী নজরুল শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত নজরুল শেখ পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের সেলিম শেখের ছেলে।

জানা যায়, ২০২১ সালের ২৩ নভেম্বর জেলার শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের দাদন চোকদার শিবচর বাজার থেকে অটোতে বাড়ি ফিরছিল। তিনি একই গ্রামের সেলিম শেখের বাড়ির সামনে আসলে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে সেলিম শেখসহ ১০/১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে দাদন চোকদারের শরীর থেকে বাম পা কেটে বিচ্ছিন্ন করে কুপিয়ে হত্যা করে।ওইদিনই নিহত দাদন চোকদারের ভাই পান্নু চোকদার বাদী হয়ে ১৫জনসহ অজ্ঞাত বেশকয়েকজনের নামে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। দাদন হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জন আসামীকে গ্রেফতার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘দাদন চোকদার হত্যাকান্ড আমাদের কাছে একটি পরিকল্পিত হত্যাকান্ড মনে হয়েছে। আমরা বেশ কয়েকজন আসামীকে ধরতে সক্ষম হয়েছি। শনিবার রাতে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে র‌্যাব হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে শিবচর থানায় সোপর্দ করে।’ রবিবার দুপুরে আসামীকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!