1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ২.১৪ পিএম
  • ৯৯৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে রিনা বেগম(২৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার(২৪ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার হাতিরবাগান মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছে।

জানা গেছে, পৌর এলাকার হাতিরবাগান মাঠ সংলগ্ন আব্দুর রহমান হাওলাদার নামের এক ব্যক্তির বাড়িতে স্ত্রী রিনা বেগম ও দুই শিশুপুত্র নিয়ে ভাড়া থাকতো জাহাঙ্গীর মিয়া নামের এক ব্যক্তি। তিনি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার দিবাগত রাত ১১ টার দিকে স্ত্রীর সাথে ঝগড়া হলে আট বছর ও নয় মাস বয়সী দুই শিশুপুত্রকে নিয়ে স্বামী জাহাঙ্গীর মিয়া ঘর থেকে বের হয়ে যায়। ভোরে ঘরের আড়ার সঙ্গে রিনা বেগমের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত রিনা বেগম শিবচরের পাঁচ্চর এলাকার বড় দোয়ালী শিকদারকান্দি এলাকার মোসলেম মাতুব্বরের মেয়ে।

এদিকে নিহত রিনা বেগমের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান,’খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশটি মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!