1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে খামারে আগুন, ১৩ টি গরু ও সাড়ে ৩ হাজর মুরগি পুড়ে ছাই

  • প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪, ১২.০৫ পিএম
  • ৫৩৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে অগ্নিকাণ্ডে একটি খামারের ১৩ টি কোরবানীর গরু ও তারপাশের মুরগির খামারের ৩ হাজার ৫শত মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা এলাকার মিলন মুন্সির গরুর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী জানান, গতরাতে খামারে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই খামারে ১৪টি গরু বাধা ছিল। আগুনের টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা বাকি ১৩ টি গর পুড়ে যায়।এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের খামারের আরো ৩৫০০ টি মুরগী মারা যায়।

খামারের মালিক মিলন মুন্সি জানান, গত বছর গরুগুলো ক্রয় করেছি। এবছর কোরবানিতে বিক্রি করার জন্য এই গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। আমি অনেক কষ্ট করে তিল তিল করে গরুগুলোকে আমরা লালন পালন করেছি।বর্তমান বাজার মূল্যে গো খাবারের অনেক চওড়া মূল্য। গো-গো খাদ্যের চাওড়া মুল্যে থাকার পরও কিছুটা লাভের আশায় আমরা গরুগুলোকে লালন পালন করেছি। আজকে বিভিন্ন গরুর হাটে এই গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই অগ্নিকাণ্ডে গরুর খামারের ১৩ টি গরু পাশে রাখা মুরগির খামারে প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়িয়ে মারা যায়।

উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সী জানান, খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ টি গরু পুড়ে মারা গেছে। এছাড়াও খামারের সাড়ে ৩ হাজার বয়লার মুরগি পুড়ে মারা যায়। বিষয়টি নাশকতা না দুর্ঘটনা স্থানীয় প্রশাসনের কাছে তদন্তের জোর দাবি জানিয়েছেন তিনি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!