1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৬.০৫ পিএম
  • ৮১৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ শে জুন) দুপুর ১২ টার দিকে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়ের সার্বিক তত্বাবধানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদলীকৃত এম রাকিবুল হাসান ও সহকারী কমিশনার ভূমি নব যোগদানকৃত মোঃ রিয়াজুর রহমান।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ ২/ ২০২২ – ২৩ অর্থবছরে রোপা আমন ধান বৃদ্ধির লক্ষ্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় উপজেলার ১৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৪ শত ৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদলীকৃত এম রাকিবুল হাসান তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!