1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৪.৪৫ পিএম
  • ৬১৬ জন সংবাদটি পড়েছেন।

এস এম দেলোয়ার হোসেন,শিবচর থেকেঃ

সহকারী পুলিশ সুপার মোঃ আ‌নিসুর রহমান তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়।

“মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের শিবচর থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি শিবচর থানার সামনে থেকে শিবচর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে উপজেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়।

জানা যায় সারাদেশের পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা জোরদার করণের জন্য এই ডে এর আয়োজন করা হয়। মদ, জুয়া, বাল্যবিবাহ ও নির্যাতন বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশকে পাশে পাবে যার কারণে বিভিন্ন ইউনিয়নে স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে।

এ সময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন, সহকারী পু‌লিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ আ‌নিসুর রহমান, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন শিবচর থানার পরিদর্শক (তদন্ত) ‌মো: আ‌মির হো‌সেন সের‌নিয়াবাদ।

আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে অন্যায়, অপরাধ দুর করতে কমিউনিটি পুলিশিং এর সহযোগিতা ও কমিটিকে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান।

সহকারী পুলিশ সুপার মোঃ আ‌নিসুর রহমান তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!