1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে ঔষধ কোম্পানির প্রতিনিধির মরদেহ রেখে পালালো দুই সহকর্মী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৯.৫৫ এএম
  • ৯৭০ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের শিবচরে মো.শফিকুল ইসলাম(২৮) নামে
ওষুধ কোম্পানির এক বিক্রয়কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে শিবচর পৌর সভার শেখ হাসিনা সড়কে একটি পুরাতন থ্রি-হুইলার থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের নুরুল হকের ছেলে। তিনি কিউ রেক্স কোম্পানীতে শিবচরে কর্মরত ছিলেন।শিবচর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম আজ সকাল ৮ টার দিকে ঘটনার সততা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার রাত সাড়ে ১০ টার দিকে শফিকুল ইসলাম তার ২ জন সহকর্মীকে নিয়ে মাহেন্দ্রতে চড়ে শিবচরের মাদবরচরের বিভিন্ন বাজারে ওষুধ বিক্রি করে শিবচর ফিরছিল। মাদবরেরচরের খাড়াকান্দি এলাকায় পৌছলে রাস্তার উপর থাকা ড্রেজারের পাইপে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগতির মাহেন্দ্রটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে শফিকুল গুরুতর আহত হন। পরে তার সাথে থাকা দুই সহকর্মী স্থানীয়দের সহযোগিতায় ওই মাহেন্দ্র গাড়ীতে করেই গুরুতর আহত শফিকুল ইসলামকে শিবচর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তবে হাসপাতালে পৌছানোর আগেই শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে পৌছালে শফিকুল ইসলাম মারা যান।

পুলিশ ধারণা করছে সহকর্মীরা ভয়ে তার লাশ মাহেন্দ্র গাড়ীতে রেখেই পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধারের স্থান ও দূর্ঘটনা কবলিত উভয়ই স্থানই পরিদর্শন করেছে।

শিবচর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান,’রাতে পৌরসভার শেখ হাসিনা সড়কে থ্রি-হুইলারের মধ্যে লাশ দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ও থ্রী হুইলারটি জব্দ করে। পুলিশ। লাশ বর্তমানে শিবচর থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য কিছুক্ষণের মধ্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ‘এটি দূর্ঘটনাজনিত মৃত্যু বলে আমরা নিশ্চিত হয়েছি। গুরুতর আহত শফিকুলকে কে বা কারা রেখে পালিয়ে গেছে সেটি আমরা নিশ্চিত নই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!