1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রান গেলো বৃদ্ধের

  • প্রকাশিত : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ১২.৪৫ এএম
  • ১৩২৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লালমিয়া তালুকদার (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত লালমিয়া উপজেলার দক্ষিণ চরজানাজাত এলাকার রনাই তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি ওয়াজ মাহফিলে আসেন লালমিয়া তালুকদার। রাত ৮ টার দিকে তিনি এক্সপ্রেস ওয়ের এক পাশ থেকে পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এক্সপ্রেস ওয়ে চলাচলরত বেশ কয়েকটি গাড়ি তার উপর দিয়ে গেলে তার দেহ থেকে হাড় মাংস আলাদা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়।পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানান।খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

পরে পুলিশের পক্ষে এলাকার মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হয়।এসময় তার ছেলে মহসিন পরনের চাদর ও মাথার টুপি দেখে তার বাবার মরদেহ সনাক্ত করেন।

নিহতের ছেলে মহসিন বলেন, রাতে যখন এলাকায় মসজিদের মাইক দিয়ে ঘটনা প্রচার করতেছিলো।তখন আমরা থানায় গিয়ে মরদেহটি সনাক্ত করি।আমাদের কোন আপত্তি না থাকায় থানা পুলিশ বাবার মরদেহ আমাদের নিকট হস্তান্তর করেন।

শিবচর হাইওয়ে থানায় উপপরিদর্শক মোঃ আব্দুল্লাহেল বাকি বিষয়টি নিশ্চিত করে বলেন,রাতে ৯৯৯ থেকে ফোন আসলে আমরা আমাদের ওসি স্যারসহ সেখানে গিয়ে ছিন্ন ভিন্ন, খন্ডিত মরদেহ উদ্ধার করি।মরদেহটি চেনার কোন উপায় ছিলনা।পরে ওই এলাকার মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হলে নিহতের স্বজনরা থানায় এসে মরদেহ সনাক্ত করেন। পরে তার ছেলের কাছেই মরদেহটি বুঝিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!