1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে এসএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছেন ৩ হাজার ৫১১ জন শিক্ষার্থী

  • প্রকাশিত : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ১০.৩৪ পিএম
  • ৭০৮ জন সংবাদটি পড়েছেন।

এসএম দেলওয়ার, শিবচর থেকে,

সারাদেশে এসএসসি বা সমমানের পরীক্ষা রবিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষা কার্যক্রম শেষ হবে ২৩ নভেম্বর।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। বর্তমানে আক্রান্তের হার সহনীয় মাত্রায় থাকায় পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিবচরে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৪১ শিক্ষা প্রতিষ্ঠানের ৩,৫১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।এসকল পরীক্ষা শিবচরের বিভিন প্রতিষ্ঠানে ( ৮ টি কেন্দ্রে) অনুষ্ঠিত হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এসএসসি ও সমমান পরীক্ষা ৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলোট বালিকা উচ্চ বিদ্যালয় ১৮ টি প্রতিষ্ঠানের ১২২৮ জন, নন্দকুমার ইনস্টিটিউশন ১২ টি প্রতিষ্ঠানের ১২৭০ জন ও খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০১৩ জন শিক্ষার্থীসহ উল্লেক্ষিত কেন্দ্রে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫শত ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ সামসুল হক জানান, ইতোমধ্যে পরীক্ষা গ্রহণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে লাগানো হয়েছে ফেস্টুন ও ব্যানার। সরকারি নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গুরত্ব দেয়া হবে মাস্ক পরিধানসহ স্বাস্থবিধির ওপর ও অভিভাবকদের হলে প্রবেশ না করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!