1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৮.২৭ পিএম
  • ১৫৮৩ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

 

মাদারীপুরের শিবচর থেকে ইয়াবাসহ মোঃ সজীব ইসলাম (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি দল।

সজীব উপজেলার কেরানীরবাট এলাকার কুদ্দুস মাদবরের ছেলে।
আটককৃত সজীবের দেয়া তথ্যমতে মাদক ব্যবসায় সজীবের এক মদদদাতার নাম প্রকাশ করেছে র‌্যাব।

কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম-এর নেতৃত্বে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)  বিকেলে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার কেরানীবাট এলাকার আবুল কালাম মোল্যার ইত্যাদি ফাস্টফুডের দোকানের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। অভিযানকালে চিহিৃত মাদক বিক্রেতা মোঃ সজীব ইসলামকে ১২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ এক হাজার টাকাসহ আটক করা হয়।

আটককৃত সজীব প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, সে উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের খলিফাকান্দি গ্রামের সফর খলিফার ছেলে সোবহান খলিফা (৩৫)-এর মদদে দীর্ঘদিন ধরে শিবচর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। র‌্যাব উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটককৃতকে শিবচর থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া অপর সহযোগী পলাতক আসামীকে গ্রেফতারের জন্য নজরদারী বৃদ্ধি করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাব জানানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!