1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক-শিবচরনিউজ২৪.কম।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ২.৪৯ এএম
  • ১৪৫৩ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

শিবচরে ইয়াবাসহ সোনা চান সরদার(৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার যাদুয়ারচর ইকরা ইসলামী কিন্ডার গার্টেন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।এসময় তার কাছ থেকে ৩২(বত্রিশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সোনা চান সরদার শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের যাদুয়ারচর এলাকার মৃত আবদুল কাদের সরদারের ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যমকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকার ইকরা ইসলামী কিন্ডার গার্টেন এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন।

তিনি আরো জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

পরে ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!