1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে আরো ৫১ জেলেকে ১ বছর করে কারাদন্ড।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৪.৩৬ পিএম
  • ৬৮৭ জন সংবাদটি পড়েছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান।তিনি বলেন, ‘”যে সকল জেলে সরকারী আদেশ অমান্য করে নদীতে নেমেছেন তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। জেলেদের জেল দেয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই সকল জেলে সরকারী আদেশ মেনে নির্ধারিত সময় পর্যন্ত মাছ ধরা থেকে বিরত থাকুক।মা ইলিশ পদ্মায় নির্ভয়ে বিচরন করুক। এ জাতীয় সম্পদ রক্ষায় সবার সহযোগিতা কাম্য।

 

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরার অভিযোগে ৫৫
জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত ২ টা থেকে মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত শিবচর উপজেলার কাঁঠালবাড়ি, চরজানাজাত বন্দরখোলা এলাকার পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট ৫৫ হাজার ৫ শত মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ও শিবচর থানা পুলিশের একটি টিম। এসময় পদ্মানদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় ৫৫ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ৫১ জনকে এক বছর করে সাজা প্রদান ও ৪ জনকে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় ৫ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। এসময় জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও জব্দকৃত মাছ নিকটস্থ এতিম খানায় বিতরন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান।তিনি বলেন, ‘”যে সকল জেলে সরকারী আদেশ অমান্য করে নদীতে নেমেছেন তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। জেলেদের জেল দেয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই সকল জেলে সরকারী আদেশ মেনে নির্ধারিত সময় পর্যন্ত মাছ ধরা থেকে বিরত থাকুক।মা ইলিশ পদ্মায় নির্ভয়ে বিচরন করুক। এ জাতীয় সম্পদ রক্ষায় সবার সহযোগিতা কাম্য।।’

শিবচর উপজেলা জেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,”আমাদের উদ্দেশ্য জেলেদের ধরা বা জরিমানা করা না।আমাদের উদ্দেশ্য মা ইলিশ সংরক্ষণ করা।তাই সকলকে অনুরোধ করবো তারা যেন মা ইলিশ রক্ষা করেন”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!