1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে আচরণবিধি ভঙ্গের দায়ে ১ চেয়ারম্যান প্রার্থীর তিন সমর্থকে জরিমানা-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১১.১২ পিএম
  • ১২৮৯ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

প্রথম ধাপে অনুষ্ঠিত মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১ চেয়ারম্যান প্রার্থীর ৩ সমর্থকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এ জরিমানা করেন।

জরিমানাকৃতরা হলেন ওই এলাকার শাহআলম,নাছির মোল্লা ও ইয়াকুব আলী।

জানা গেছে, আগামী ১১ এপ্রিল উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ রাতে নির্দিষ্ট সময়ের পরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান (চশমা প্রতীক) প্রার্থী আতিকুর রহমান মাদবরের কয়েকজন সমর্থক নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা না করে অতিরিক্ত জনসমাগম করে সাউন্ড সিষ্টেম নিয়ে প্রচারনা।খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহ আলম, মোঃ নাছির মোল্লা ও ইয়াকুব আলী নামে তিন জনকে  আটক করে।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ শাহআলম ও নাছির মোল্লাকে ১০ হাজার টাকা করে ২০ হাজার ও ইয়াকুব আলীকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা  জরিমানা করেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,’নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে নির্দিষ্ট সময়ের পরে লোকজন নিয়ে উচ্চস্বরে সাউন্ড সিষ্টেম নিয়ে প্রচারনার দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে। ‘

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ১ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!