1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে অ্যাম্বুলেন্স -মোটরসাইকেল সংঘর্ষ,যুবক নিহত।

  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১, ৭.২৩ পিএম
  • ৮৫১ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের শিবচরে একটি অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়।এসময় মোটরসাইকেলের চালক ছামসু ফকির (২৮) গুরুতর আহত হয়েছে।

সোমবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের চর চান্দা মুন্সী কান্দি (আতাহার বেপারীর বাড়ীর সামনে) এ দূর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন শিবচরে কাঠালবাড়ি ইউনিয়নের দোতারা মোল্লাকান্দি গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে।আহত ছামসু ফকির শরিয়তপুরের জাজিরা উপজেলায় নাওডোবা এলাকার সেকান্দার ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,কবির হাওলাদার বিকেলে কাঠালবাড়ি ঘাট হইতে একটি মোটরসাইকেল যোগে শরীয়তপুর রওনা হন।মোটরসাইকেলটি ঘাট থেকে দুই কিলোমিটার দূরে চর চান্দা মুন্সী কান্দি নামক স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়।এতে মোটরসাইকেলের পিছনে বসা যাত্রী কবির হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।এসময় আহত হয় মোটরসাইকেল চালক ছামসু ফকির।স্থানীয়রা তাকে উদ্বার করে বাড়িতে পাঠিয়ে দেন।তবে অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!