1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শিবচরের ৫শত ৩৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ১০.০৪ পিএম
  • ১৪৪৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরের ৫শত ৩৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হাওলাদার (২৫)নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায়
উপজেলার মাদবরচর পুরাতন ফেরি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জাহাঙ্গীর শিবচর উপজেলার মাদবরচরের ছুলু বেপারীর কান্দি গ্রামের সামচু হাওলাদারের ছেলে।

শিবচর থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সন্ধ্যায় ওই গ্রামে কয়েকজন লোক ইয়াবা বিক্রি করছে।পরে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই মাদককারবারীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫শত ৩৫পিস ইয়াবা ও বিক্রির সময় নগদ ২হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানান, আটককৃত জাহাঙ্গীর এলাকায় চিহ্নিত মাদককারবারী।

শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান, উপজেলার মাদবরচরে চিহ্নিত মাদককারবারী জাহাঙ্গীর হাওলাদারকে আজ শনিবার সন্ধ্যায় ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!