1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরের নিখোঁজ অটো বাইক চালকের মরদেহ ভাঙ্গা থেকে উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২, ৫.৩৪ পিএম
  • ১১৮৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরের ব্যাটারীচালিত অটো বাইক চালক সোহেল ফকিরের (২২) কোপানো মরদেহ উদ্ধার করেছে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৭ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের পাশ থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।

নিহত সোহেল শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্কুল কান্দি গ্রামের রাজ্জাক ফকির ওরফে রাজা ফকিরের ছেলে।সে পেশায় ভ্যাটারীচালিত অটোবাইক চালক।ভান্ডারিকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সীমা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে সীমা আক্তার জানান ,গতকাল ১১ টার দিকে নিজ অটো বাইক চালানোর উদ্দেশ্য বাড়ি থেকে বের হন সোহেল।বিকেল ৫ টার দিকে পরিবারের লোকজনের সাথে কথা হয়।তার কিছুক্ষণ পরে সোহেলের মোবাইল বন্ধ পাওয়া যায়।পরে পরিবারের লোকজন সোহেলকে অনেক খোঁজাখুঁজি করেন। পরে রাত দেড়টার দিকে ভাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে সীমা আক্তারের ফোনে নিহতের মরদেহ উদ্ধারের খবর জানানো হয়।আজ সকালে সোহেল পরিবারের লোকজন সেখানে গিয়ে তার মরদেহ সনাক্ত করেন।

সীমা আক্তারের স্বামী ও ভান্ডারীকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আস্রাফ বেপারী দুপুর আড়াইটার দিকে বলেন,আমরা সকাল৷ ভাঙ্গা এসে সোহেলের মরদেহ সনাক্ত করি।তবে ওর ইজিবাইকটি পাওয়া যায়নি।মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।সন্ধ্যার পরে হয়তো আমরা বাড়ি ফিরতে পারবো।তার শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। ”

শিবচর থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ রবিউল হাসান বলেন,আমাদের কাছে একটি ভোটার আইডি কার্ডসহ মেসেজ পেয়েছি ভাঙ্গা হাইওয়ে থানা থেকে। তারপরে আমারা নিহতের বাড়িতে খবর দেই।ভাঙ

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন,রাত সাতটার দিতে আমরা এক্সপ্রেস ওয়ের উপর থেকে মরদেহটি উদ্ধার করি।ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে মেরে এখানে ফেলে গেছে।আমরা মরদেহ উদ্ধার করে ফরিদপুরে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!