1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে পরিবহন চালকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩.৫৩ পিএম
  • ৭৭২ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি, মাদারীপুরঃ

শিবচরের এক্সপ্রেসওয়েতে পরিবহন চালকদের নিয়ে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২ মার্চ) দুপুরে শিবচর হাইওয়ে থানার উদ্যোগে মহাসড়কে পরিবহন চালক ও হেলপারদের জন সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের চালক, হেলপার উপস্থিত ছিলেন। শিবচর হাইওয়ে থানা পুলিশের টিম পরিবহন চালকদের যানবাহন চালনার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি, ওভারটেকিং, গাড়ি থামানোসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন চালকদের সাথে।

হাইওয়ে থানা সূত্র জানায়, দূর্ঘটনারোধে চালকদের নিয়ে মহাসড়কে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূলত চালকদের সচেতন করতে এই আয়োজন। বুধবার সকাল থেকে গতি সীমা লঙ্ঘন করায় ১২ টি পরিবহনকে মামলা দেয়া হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান,’আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত গতিসীমা না মানায় ১২ টি পরিবহনকে মামলার আওতায় এনেছি। এছাড়া বুধবার সকাল থেকে আমরা চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!