1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে শিবচর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ফেরদৌসী আক্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৮.১৭ এএম
  • ৮৩৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর উপজেলা প্রতিনিধি:

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত হলেন ফেরদৌসী আক্তার।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে শিবচর উপজেলা পরিষদ হল রুমে তাকে শ্রেষ্ঠ জয়িতার পুরুস্কার দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) পালন উপলক্ষে শিবচর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত করা হয়।

পরে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফেরদৌসী আক্তার শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত হওয়ায় তাকে সম্মাননা পত্র এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা।

ফেরদৌসী আক্তার শিবচরের সুলতান খান কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক ও শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিটিউশনের সিনিয়র সহকারী শিক্ষক মো: বোরহান উদ্দিন খানের স্ত্রী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!