1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

রাজৈরে স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ৮.১০ পিএম
  • ১৪৮৯ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ

মাদারীপুর জেলার রাজৈরে উপজেলার প্রত্যন্ত এলাকার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার(৭ সেপ্টেম্বর) দুপুরে রাজৈর উপজেলা পরিষদের অর্থায়নে আড়ুয়াকান্দি নব উচ্চ বিদ্যালয় ও কদমবাড়ী উচ্চবিদ্যালয়ের ছাত্রীর মধ্যে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন, সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, একডেমিক সুপার ভাইজার ননীগোপাল, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা ও প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ।

বিদ্যালয়ের ছাত্রীরা জানান,’বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ৪/৫ কিলোমিটার। স্কুলে যাওয়া-আসায় ভীষণ কষ্ট হয়। এখন সাইকেল পাওয়ায় সেই কষ্ট আর থাকবে না।’

রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, স্কুল থেকে দুরত্ব অনুযায়ী এবং যেসব ছাত্রী বাইসাইকেল চালাতে পারদর্শী এমন বিবেচনায় ছাত্রী বাছাই করা হয়েছে। দুটি উচ্চ বিদ্যালয়ের ২৬জন ছাত্রীর মধ্যে এই বাইসাইকেলগুলো বিতরণ করা হয়।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহানা নাসরিন বলেন, ‘নারীদের এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!