1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

রাজৈরে এক যুবক করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ৬.২০ পিএম
  • ১৩৯৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় ২২ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে।তার বাড়ি উপজেলার মোল্লাদী বাজিতপুর এলাকায়।সে কয়েকদিন আগে ঢাকা থেকে বোনের মৃতদেহ দেখার জন্য বাড়িতে আসে।পরে তিনি অসুস্থ হয়ে গেলে মাদারীপুর সদর হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়। তার নমুনা পজিটিভ আশার পর সদর হাসপাতাল কর্তৃপক্ষ রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে জানায়।

আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।

এনিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এর মধ্যে বাজিতপুর ইউনিয়নে ৫ জন ও খালিয়া ইউনিয়নের ছোট সাতপাড় এলাকায় ১ জন।

বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার জানান, আমাকে আজ প্রশাসন বিষয়টি জানালে আমি সাথে সাথেই চৌকিদার’ পাঠিয়ে তার সাথে যেন অন্য কেউ মেলামেশা না করতে পারে সে বিষয়ে নিশ্চিত করি এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জানান, করোনা ভাইরাসের আক্রান্ত ঐ যুবককে আজ দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!