1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাস্ক ব্যবহার না করায় শিবচরে ৮ জনের ৫৪ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ১.২৯ এএম
  • ১৯৬৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চতকরণে সচেতনতাম‍ূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করে শিবচর উপজেলার বিভিন্ন বাজার ও স্থান থেকে দোকান মালিকসহ ৮ জনের কাছ থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগষ্ট) দুপুর থেকে রাত
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর উপজেলার বিভিন্ন বাজার ও স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালানা করা হয়।

পরে রাত দশটার দিকে সংক্রামক রোগ(প্র‌তিরোধ নিয়ন্ত্রণ ও নিমূল )অাইন ২০১৮,৬১ অাইন ধারা ২৪(১) অনুযায়ী স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় সুব্রত দাশ (দশ হাজার),সিদ্দিক (দশ হাজার),আঃ আজিজ (দুই হাজার),নাজিম (দুই হাজার),নুরুল ইসলাম(দুই হাজার), আবু নাসের (দশ হাজার), খাইরুল (দশ হাজার) ও ফয়সাল (আট হাজার) নামীয় ব্যক্তিদের মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবচরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান শিবচরনিউজ২৪.কমকে জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। বিনা কারনে এদিক সেদিক ঘুরে বেড়ায়।

তিনি আরো বলেন, করোনার সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। জনগণের মধ্যে মাক্স না পরার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান আব্যহত থাকবে। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!