1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মালয়েশিয়ার ফ্যাক্টারিতে নিহতের ঘটনায় মাদারীপুরে শোকের মাতম

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৭.১৫ এএম
  • ১৩৮২ জন সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর:
মালয়েশিয়ার একটি ফ্যাক্টারিতে কাজ করার পরে মঙ্গলবার(১৬ মার্চ) সকালে একই ফ্যাক্টরি থেকে ঝুলন্ত অবস্থায় মাদারীপুরের সের আলী মল্লিক নামে একজনের লাশ উদ্ধার করেছে ওই দেশের পুলিশ। এ খবর শোনার পর থেকেই সের আলীর বাড়ীতে চলছে শোকের মাতম। সে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পূর্ব গাছবাড়ীয়া এলাকার আয়নাল মল্লিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত আড়াই বছর যাবত মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাজান শহরের চিরিম্যান ইন্ডাস্ট্রি এসডিএন বিএইচডি কোম্পানিতে কর্মচারি হিসাবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার সকালে মালয়েশিয়া প্রবাসি আ: রহমান নামে এক ব্যক্তি লাশের বিষয়টি সের আলীর মামা আব্দুর রশিদ খানকে জানান। এরপর সের আলীর সাথে যারা ছিল তাদের সাথে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি নিশ্চিত করে।

মালায়েশিয়া প্রবাসী আব্দুর রহমান জানান, আমি সের আলী পাশাপাশি ছিলাম ছেলেটি খুবই ন¤্র-ভদ্র ছিল। কিšুÍ সকালে জানতে পারি সের আলীর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে বিষয়টি সের আলীর পরিবারকে জানাই।
সের আলীর মা রানু বেগম জানায়, আমার ছেলে কয়েকদিন আগেও বলেছে ওই দেশে তার অনেক কষ্ট হয় । কয়েকদিন আগেও টাকা পাঠাইছে। সরকারের কাছে আমি এর সঠিক তদন্ত ও আমার ছেলেটির লাশ ফেরত চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!