1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুর-৩ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ,বোমা বিস্ফোরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১০.৫৮ পিএম
  • ৭২৩ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি,কালকিনি:

মাদারীপুর-৩ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ বৃহস্পতিবার বিকেলে কালকিনি উপজেলার মৃধার মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জানা যায়, নৌকার প্রার্থী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান মিয়া গোলাপের সমর্থকদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (ঈগল মার্কা) মোসা. তাহমিনা আক্তারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর নেতৃত্বে প্রচারণা চলছিল। আর নৌকার সমর্থক ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে নৌকার প্রচারণা চলছিল। প্রচারণার সময় দুই প্রার্থীর নেতা-কর্মীরা মুখোমুখি চলে এলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় বলেও জানান স্থানীয়রা। সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেনসহ ১০ জন আহত হন।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান গেন্দু কাজী বলেন, স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার সময় তাদের ওপর হামলা চালান সাবেক চেয়ারম্যান ও নৌকার সমর্থক ফজলুল হক বেপারীর লোকজন। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটান। সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করছে নৌকার সমর্থকরা। তাদের বিচার দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে ফজলুল হক বেপারী বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজনই তাদের ওপর হামলা চালিয়েছে। তারা কোনো বোমা ফাটাননি। স্বতন্ত্র প্রার্থীর লোকদের বোমায় নিজেরাই আহত হয়েছেন।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!