1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক বেলাল রিজভী

  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.০৯ এএম
  • ৫২৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির ২০২৪-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের সাংবাদিক গোলাম মাওলা আকন্দ ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক বেলাল রিজভী নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে কন্ঠ ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন সম্পন্ন হয়।মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির নির্বাচিত অন্য প্রতিনিধিরা হলেন সহ সভাপতি আমাদের সময় পত্রিকার সাংবাদিক শফিক স্বপন, মানবজমিন পত্রিকার সাংবাদিক অলিউল আহসান কাজল, দৈনিক খবর পত্রিকার সাংবাদিক আক্তার হোসেন বাবুল, নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এসএম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বনিক বার্তা পত্রিকার সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, সহ সম্পাদক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক নাজমুল হক এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ টুডে পত্রিকার সাংবাদিক এমদাদ খান। এছাড়াও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাব্বির হোসাইন আজিজ, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলার সাংবাদিক রাশেদ কামাল,সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক নাগরিক টেলিভিশনের সাংবাদিক রাকিব হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনন্দ টেলিভিশনের সাংবাদিক ম.ম. হারুন, আইন বিষয়ক সম্পাদক নাগরিক ভাবনার সাংবাদিক গাউছ-উর রহমানসহ ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এদিকে, নব-নির্বাচিত কমটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!