1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুর সদর হাসপাতালের ব্রাদার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০, ১২.০৩ পিএম
  • ১৩৮৫ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক,শিবচরনিউজ২৪.কম

মাদারীপুর সদর হাসপাতালের ব্রাদার (সহকারী স্বাস্থ্যকর্মী) মো. শহিদুল ইসলাম (৫৩) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বাস্থ্য বিভাগ জানায়, সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের মোহসিন উদ্দিন খালাসীর ছেলে সদর হাসপাতালের সহকারী স্বাস্থ্যকর্মী মো. শহিদুল ইসলাম চাকুরীর সুবাদে সদর হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। করোনা উপসর্গ জ্বর ও কাঁশি নিয়ে গত ৬ জুন হাসপাতালে ভর্তি হন এবং করোনার নমুনা দেন। পরে ৮ জুন তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। সদর হাসপাতালের আইসোলেশনে শহিদুলকে চিকিৎসা দেয়া হয়। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে রোববার ভোরে তিনি মারা যান।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, সদর হাসপাতালের ব্রাদার মো. শহিদুল ইসলামের মরদেহ ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে তাকে গ্রামের বাড়ি ধুরাইলে দাফন করা হবে। মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫০ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৭জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!