1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুর র‌্যাবের হাতে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৭.০২ পিএম
  • ৯৫০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

র‌্যাব ৮ মাদারীপুর অভিযান চালিয়ে ঢাকার গুলশান ও মিরপুর ২ হতে আবু বক্কর সিদ্দিক রাসেল(৪০) এবং শহিদুল ইসলাম(৪১) নামের
দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা শরিয়তপুরের ডামুড্যা উপজেলার আজিজুর রহমান মাসুম হত্যা মামলার অন্যতম আসামি।

রোববার(১১ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। সোমবার(১২ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে র্যাবের পক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এসময় তারা জানান, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বিশাকুড়ি এলাকার মোঃ আলী দেওয়ান নামের এক ব্যক্তির পুকুর পাড়ে মাদক সেবন করতে বসে আজিজুর রহমান মাসুমসহ আরো তিন/চারজন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তিন/চরজনে মিলে আজিজুর রহমান ওরফে মাসুমকে শ্বাসরোধ করে এবং মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে। পরে লাশ গোপন করতে বস্তায় ভরে পুকুরের মধ্যে ফেলে দেয়। এর ২ দিন পর ২ অক্টোবর পুলিশ বস্তাবন্দী মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে মোঃ জাকির হোসেন রকি(৪০) নামের একজনকে আটক করে ।
পরে গত ৩ অক্টোবর মোঃ আজিজুর রহমান ওরফে মামুন এর স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরো জানায়, আটককৃত ওই ব্যক্তির দেয়া স্বীকারোক্তি অনুযায়ী এ হত্যাকান্ডের মাস্টার মাইন্ড হিসেবে মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে রাসেল(৪০) এবং তার সহযোগী মোঃ শহিদুল ইসলাম (৪১) এর নাম প্রকাশ পায়। ঘটনাটি র‌্যারের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প, র‌্যাবের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় ছায়া তদন্ত শুরু করে এবং গত রোববার বিকেলে অভিযান চালিয়ে আসামিদ্বয়কে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান,’গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক রাসেল ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিশাকুড়ি এলাকার আবুল হোসেন দেওয়ান এর ছেলে এবং শহিদুল ইসলাম একই এলাকার মৃত খোরশেদ আলম তালুকদারের ছেলে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!