1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মুনির চৌধুরীর মনোয়নপত্র দাখিল।

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৫.২১ পিএম
  • ১৫১৮ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেণ্ট, শিবচরনিউজ২৪ঃ

মাদারীপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন তিনি। বুধবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। আগামী ২০ অক্টোবর মাদারীপুর জেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকতা ও রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামানের কাছে জেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী তার মনোনয়নপত্র জমা দেন।

সকালে মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার আগে তিনি শিবচরের দত্তপাড়ায় ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর কবর জিয়ারত করেন। এসময় নেতা-কর্মী ও সমর্থকদের নিকট দোয়া চান তিনি।

মুনির চৌধুরী বলেন,‘মাদারীপুর জেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাই। মাদারীপুরের উন্নয়নের সুযোগ করে দিতে নির্বাচনে বিজয়ী করতে মাদারীপুরবাসীর নিকট আমার বিনীত প্রার্থনা।’

উল্লেখ্য, গত ২৩ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূণ্য হয়। আগামী ২০ অক্টোবর জেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!