1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ-প্রতিবাদ সভা।

  • প্রকাশিত : রবিবার, ৬ জুন, ২০২১, ৭.৩৯ পিএম
  • ৯৫৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির পিতা মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আসমত আলী খানকে নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা কর্তৃক
কটুক্তিমূলক বক্তব্য দেয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুন) বিকেল ৪টার দিকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অংশ নেন জেলার ৪টি উপজেলার কয়েকশ’ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের সহস্রাধিক মানুষ।

জানা যায়, সম্প্রতি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা রাজৈরে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির পিতা মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আসমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। এ সময় সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা শাজাহান খানের বাবার বিভিন্ন পদক পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে তার বাবার ভুমিকা নিয়েও সমলোচনা করেন সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। এরই প্রতিবাদে জেলাজুড়ে শুরু হয় প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে।

এ সময় বক্তারা জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগের দাবী জানান। পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান করেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা।

এদিকে বিকেলে সাড়ে ৪টার দিকে একই দাবীতে মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর শহরের হোটেল লালুনার মোড়ে বিক্ষোভ করেন ছাত্রলীগ ও যুবলীগের একাংশ। এ সময় সড়কে দাঁড়িয়ে জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগের দাবীতে স্লোগান দেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!