1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুরে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারনা,আটক ৩-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৪০ পিএম
  • ৮৯৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্ট 

মাদারীপুরে সাংবাদিক ও মানবধিকার কর্মী পরিচয় দিয়ে প্রতারনা করার সময় তিন প্রতারককে আটক করে পুলিশ দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জেলার শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের আলতাব উদ্দিন তালুকদারের ছেলে মজিবুর রহমান তালুকাদর (৫৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুনুর রহমান বাবু ও সামচুল আলমের ছেলে আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জেলার আদালত চত্তরে আন্তর্জাতিক মানবিধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান মজিবুর রহমান তালুকাদার, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ও ফাল্গুনী টিভির স্পেশাল প্রতিনিধি মানুনুর রহমান বাবু নামের তিন প্রতারক একটি জমিজমার মামলায় বিচারকের মাধ্যমে রায় পাইয়ে দিবে এমন প্রতিশ্রুতি দিয়ে কালকিনি উপজেলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করেন।এসময় তাদের কথাবার্তা সন্দেহ হলে জেলার সাংবাদিকদের খবর দেন ওই ব্যক্তি। পরে জেলার সিনিয়র সাংবাদিকদের কথার জালে ধরা পরে তিন প্রতারক।পরে তাদের আটক করে সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এ সময় পরিচয় দেয়া তিনজনের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আটকৃতরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করতো। আটক তিন প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!