1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে রাজমিস্ত্রির হাত বিচ্ছিন্ন করলো প্রতিপক্ষ

  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১১.৪৯ পিএম
  • ১১৫৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রির ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন এই হামরা চালিয়েছে বলে অভিযোগ স্বজনদের।

রোববার রাত ৮টার দিকে নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হুমায়ুন মাতুব্বর (৩০) সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের রহমান মাতুব্বরের ছেলে।

স্বজনরা জানায়, রোববার রাত আটটার দিকে মাদারীপুর শহর থেকে নিজবাড়ি লক্ষীগঞ্জে ফিরছিলেন হুমায়ুন মাতুব্বর। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আল আমিন হাওলাদার ও তার বাবা আলমগীর হাওলাদার লোকজন নিয়ে হুমায়ুনের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ডানহাত বিচ্ছিন্ন করে তারা। হুমায়ুনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায়য স্থানীয়রা রাজমিস্ত্রিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় হুমায়ুনকে পাঠানো হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহত হুমায়ুনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে। ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় অবস্থা আরো বেশি খারাপ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে হুমায়ুনকে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। যারা হুমায়ুনের উপর হামলা চালিয়ে তাদের ধরতে পুলিশ কাজ করছে। আহত হুমায়ুন ও অভিযুক্ত আলমগীর হাওলাদারের বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!