1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে চালকের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ১২.৪৩ পিএম
  • ১০৬৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে এক মাহিন্দ্রা(থ্রি হুইলার) চালক আবু সাঈদ হাওলাদার(২৬)নিহত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনের সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাঈদ হাওলাদার রাজৈর ২নং ব্রিজ এলাকার কালাম হাওলাদের ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে মস্তফাপুর থেকে রাজৈরের দিকে যাচ্ছিএ মাহিন্দ্রাটি। মস্তফাপুর টেক্সটাইল মিলের ২ নং গেটের সামনের মহাসড়কের কিছু অংশ উচুনিচু থাকায় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে আছড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় রাস্তায় উঁচু থাকার কারনে গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তায় উল্টে পড়ে। এসময় চালকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ ও দূর্ঘটনা কবলিত মাহিন্দ্রাটি উদ্ধার করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আল মামুন জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এবং মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!