1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে মাদক মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৫.১১ পিএম
  • ১৩৯১ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম,মাদারীপুর।

মাদারীপুরে মাদকসম্রাট খ্যাত আনিচ হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (১৭ আগষ্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় প্রদান করেন।এছাড়াও রায়ে দোষী ব্যক্তিকে আরো ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের রায়ও প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আনিচ হাওলাদার মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের মৃত মৌজ আলী হাওলাদারের ছেলে

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২১ মে মাদারীপুর সদর থানার এসআই সুলতান মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে চরমুগরিয়ার খাদ্য গুদাম এলাকায় মাদক বিরোধী একটি বিশেষ অভিযান চালায়। এসময় ৫০ বোতল ফেনসিডিলসহ সদর উপজেলার নয়াচর গ্রামের মৃত মৌজ আলী হাওলাদারের ছেলে আনিচ হাওলাদার (৩৭) ও যশোরের হানিফ মোড়লের ছেলে এমদাদুল ইসলামেক আটক করে। পরের দিন সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে সোমবার জেলা ও দায়রা জজ আদালত রায় প্রদান করেন। রায়ে এমদাদুল ইসলামকে খালাস প্রদান করেন আর আনিচ হাওলাদার দোষী হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আনিচ হাওলাদার রায়ের সময় উপস্থিত ছিলেন। রায়ের আদেশ শুনে সে কান্নায় ভেঙ্গে পড়েন।

এ ব্যাপারে জজ কোর্টের পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘আনিচ হাওলাদারের বিরুদ্ধে এই মামলা ছাড়াও প্রায় ৫০টি মামলা রয়েছে। এই রায়ের মাধ্যমে মাদক কারবারিদের জন্যে অশনি সংকেত হয়ে থাকবে। অন্য মাদক মামলাও দ্রুত নিষ্পত্তি করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!