1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুরে ভিটামিন এ ক্যাপসুল খাবে ১ লাখ ৭৪ হাজার ১৫০ জন শিশু

  • প্রকাশিত : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ৫.৪৫ পিএম
  • ৫৮৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে আগামী ১১ ডিসেম্বর থেকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

৫টি উপজেলার ১ হাজার ৫১৬টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৪ হাজার ১৫০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত স্থানগুলোয় এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা এসব কথা জানানো হয়।

সভায় জেলা সিভিল সার্জন মুনীর আহম্মদ খান জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুল শিশুদের রাত কানা রোগ থেকে নিরাপদ রাখা ছাড়াও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকাসহ অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে।

সভায় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা এম এম খলিলুজ্জামান, মাদারীপুর প্রেসক্লাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম আরাফাতসহ জেলার গণমাধ্যমকর্মীলা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!