1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১.৫৪ পিএম
  • ৯৬৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে নিখোঁজের ৫ দিন পর শিহাব(১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার(২৬ আগস্ট) সকালে কুমার নদে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশটি উদ্ধার করে।

সে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দেলোয়ার মজুমদারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সদর উপজেলার ঘটকচর এলাকার বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্পের দেলোয়ার মজুমদারের ছেলে শিশু শিহাব গত শনিবার দুপুরে বাড়ীর পাশের কুমার নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হয়। ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করার পরেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পাঁচদিন পর বৃহস্পতিবার সকালে শিশু শিহাবের মরদেহ নদীতে ভেসে উঠে। পরবর্তীতে মাদারীপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ শিকদার বলেন, ‘গত শনিবার দুপুরে বাড়ীর পাশের কুমার নদীতে শিশুটি গোসল করতে গিয়ে ডুবে যায়। আমরা দুইদিন নদীতে অনেক খোঁজাখুজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারিনি। শিশুটি যে স্থানে গোসল করতে নেমেছিল তার অনেক দূরে বৃহস্পতিবার সকালে নদীর এক প্রান্তে শিশুটির মরহেদ ভেসে উঠে। আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!