1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে ছিটকিনি লাগানো ঘরে আগুন, ২ শিশুর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ১.৩৫ পিএম
  • ৮৪২ জন সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি,

মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুন পুড়ে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে।

সোমবার (৫ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের বয়স আনুমানিক ০১ ও ০২ বছর। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানী পলাতক থাকায় শিশুদের নাম পরিচয় জানা যায় নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ী ও ২ ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকতেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটতো। কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি। স্থানীয়রা জানায়, সকালে ওই মহিলা ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বাহির থেকে কোনো আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!