1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  • প্রকাশিত : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৮.৪৮ পিএম
  • ৭৭২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ১২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব ৮।

বুধবার(১ ডিসেম্বর) সকালে দিকে জেলার আচমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে জিএস ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, একটি মোবাইল সেট ও মাদক বিক্রির ২হাজার ৮ শত টাকা জব্দ করে র‌্যাব।

আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মৃত বাবর আলীর ছেলে নুর নবী(৬৫) ও তার স্ত্রী খালেদা বেগম(৪৫)। তারা চট্টগ্রাম- কুমিল্লা-চাঁদপুর রুট হয়ে গোপালগঞ্জ যাচ্ছিল। আজ বিকেলে কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর
নেতৃত্বে বুধবার ভোর ৬ টায় শরীয়তপুর হতে মাদারীপুরগামী মহাসড়কের আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে তল্লাশী অভিযান পরিচালনা করে
র‌্যাব। এসময় ‘জিএস ট্রাভেলস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেছে, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরেই চাঁদপুর ঘাট ব্যবহার করে গোপালগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করতো।
উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!