1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১.০৩ পিএম
  • ৭৬৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে খালের পানিতে ডুবে রাইসা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বেলা সাড়ে এগারো দিকে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাস্তি গ্রামে খালের ভিতর পরে এ ঘটনা ঘটে।

দেড় বছর বয়সী শিশু রাইসা মনি ওই গ্রামের রিপন চৌকিদারের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি তাদের বাড়ির উঠানে খেলতেছিলো। এসময় খেলতে ৎেলতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা খালের পানির নিচে পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে খালের পানিতে রাইসা মনি ভাসতে দেখেন তার স্বজনরা। পরে তারা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাইসার বাবা রিপন বলেন, খেলাধুলা করতে আমাদের অজান্তে কখন রাইসা ঘর থেকে বাহিরে হয়েছে সেটা আমরা বুঝতে পারি নাই। আমার এক ভাই তাকে দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে রাইসাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

নিহত রাইসার মা রাবেয়া আক্তার মুন্নি বলেন,আমার কোলের ধন কিভাবে চলে গেল আমি বুঝতে পারলাম না। আমি মা হয়ে আমার মেয়েকে আমি দেখতে পারলাম না। তোরা আমার মারে আইনা দে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!