1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ১১.৫৪ পিএম
  • ৮০৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি,

মাদারীপুরের ডাসার থেকে আড়াই ফুট উচ্চতার একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার গোপালপুর এলাকার ফারুক হোসেন মঞ্জুর বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বিকেলে ডাসার উপজেলার গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ মকবুল হোসেনের ছেলে ফারুক হোসেন মঞ্জুর তার বাড়ির পাশের একটি পুকুরের খনন খনন কাজ করার সময়ে আড়াই ফুট উচ্চতার একটি বিষ্ণু মূর্তি উঠে আসে। পরে মূর্তিটি তার বাড়িতে নিয়ে এসে প্রশাসনকে খবর দেয়। পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান খানের উপস্থিতিতে এবং ডাসার থানা পুলিশের সহযোগীতায় মূর্তিটি উদ্ধার করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করি। প্রায় আড়াই ফুট উচ্চতার মূর্তিটি একটি বিষ্ণু মূর্তি। মূর্তিটি যাতে বেহাত না হয়ে যায় সেজন্য আমরা আমাদের তত্ত্বাবধানে নিয়ে রেখেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!