1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুরে কলবাগান থেকে বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ৪ এপ্রিল, ২০২১, ৩.৩২ পিএম
  • ৯৯০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে কলবাগান থেকে বাক প্রতিবন্ধী ভ্যানচালক জুয়েল বেপারী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছাবাড়ীয়া গ্রামের দালাল বাড়ির পিছনে একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল বেপারী সদর উপজেলার গাছবাড়ীয়া এলাকার আজমত বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন আগে গাছবাড়ীয়া একটি বিয়ে বাড়িতে নাচগান করে  জুয়েল বেপারী।
পরদিন শনিবার (৩ এপ্রিল) একই বাড়িতে খাবারের অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে মোস্তফাপুর বাসস্টান্ড থেকে বাড়ির দিকে রওনা হন।আজ রবিবার সকালে গাছবাড়ীয়া রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় একজন একটি ভ্যান দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। লাশের শরীরের বিভিন্ন স্থান ছুরিকাঘাতের চিহ্ন আছে।

নিহত জুয়েলের বাবা আছমত বেপারী জানান, আমার ছেলের কোন শত্রু নাই, তবে আমার আছে। আমার শত্রুপক্ষই তাকে মেরে ফেলছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) এহসানুর রহমান ভূইয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এছাড়া আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এই ছেলেটিকে অন্য কোনও স্থানে রেখে মৃত্যু নিশ্চিত করে এখানে ফেলে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!