1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুরে  করোনায় আক্রান্ত ২ হাজার ছাড়ালো।মৃত্যু ২৫-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ১.৫২ পিএম
  • ৯০৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে  নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩১ জন।

রবিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ  এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত  ২৪ ঘন্টায় ১ শত ২৭ জন  ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।এসব নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে মাদারীপুর  সদর উপজেলায় ১৯ জন,কালকিনি উপজেলায়  ৩ জন,রাজৈর উপজেলায় ২ জন ও শিবচর  উপজেলায়  ১ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৮৫৭ টি।এর মধ্য জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩১ । এদের মধ্য মাদারীপুর সদর উপজেলায় ১ হাহার ৩ জন,কালকিনি উপজেলায় ২ শত ৭৫,রাজৈর উপজেলায় ৪ ষত ৩২ জন ও শিবচর উপজেলায় ৩ শত ২১ জন আক্রান্ত হয়েছে।

আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৭ শত ৫২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের মধ্য বিভিন্ন হাসপাতালে ৯ জন ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ২ শত ৪৫ জন। আর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহার করোনা প্রতিরোধের প্রথম হাতিয়ার হলেও  জনসাধারণের  মধ্য এর অনীহা রয়েছে। সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে। প্রয়োজন ছাড়া তিনি সকলকে বাহিরে না যেতে অনুরোধ করেন’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!