1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে এইচএসসি পরিক্ষায় অনুপস্থিত ১০৪ শিক্ষার্থী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৭.৩৪ পিএম
  • ৬২৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

সারা দেশে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মাদারীপুরে ১০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত বলে জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে জানানো হয়েছে।

আজ সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলে সাড়ে ১১টা পর্যন্ত। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেখা যায়।জেলার ২৩টি পরীক্ষাকেন্দ্রে দুই হাজার ৮২৮ জন পরীক্ষার্থীর বিপরীতে অংশ নেয় দুই হাজার ৭২৪ জন।

মাদারীপুরে জেলা প্রশাসনের শিক্ষা শাখার অফিস সহকারী (কাম কম্পিউটার অপারেটর) মো. আসাদুর রহমান জানান, জেলায় মোট এইচএসসি পরীক্ষার সংখ্যা ছিল সাধারণ শাখায় এক হাজার ৫২২ জন, সেখানে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪৯৭ জন। অনুপস্থিত থাকে ২৫ শিক্ষার্থী।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ৯৪৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও সেখানে উপস্থিত ৮৭০ জন, অনুপস্থিত থাকে ৭৫ শিক্ষার্থী।
অপরদিকে বিজনেস ম্যানেজমেন্ট শাখায় ৩০৮ জন পরীক্ষার্থীর বিপরীতে অংশ নেয় ৩০৫ জন, অনুপস্থিত ৩ শিক্ষার্থী।

এছাড়া ভোকেশনাল শাখা থেকে ৫৩ জন অংশ নেয়ার কথা থাকলেও শুধুমাত্র একজন অনুপস্থিত ছিল, এখানে অংশ নেয় ৫২ পরীক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!