1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড-shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১, ৩.৫১ পিএম
  • ১১২৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরে ২০১৮ সালের ইজিবাইক চালক সুলতান বেপারী হত্যা মামলায়
জনি বেপারী (২৫) ও শরীফুল বেপারী (২৩) নামে দুই সহোদর কে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দুইটার দিকে মাদারীপুরের বিজ্ঞ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাই মাদারীপুর রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের মো. কুদ্দুস বেপারীর পুত্র ।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাত ৯টার দিকে সুলতান বেপারীর ইজিবাইকে যাত্রীবেশে মামলার আসামী জনি বেপারী, শরীফুল বেপারী, শাওন জমাদ্দার ও সাব্বির হাওলাদার ওঠেন। পরবর্তীতে রাত পৌনে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার আশাপাট গ্রাম হতে কালীরবাজার যাওয়ার সময় পথে নৃশংসভাবে সুলতান বেপারীকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় আসামীরা জনতার হাতে ধরা পড়ে।

এঘটনায় নিহতের স্ত্রী হাফিজা বেগম মাদারীপুর সদর থানায় পরের দিন ৩০ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্তের পর চারজন আসামীর বিরুদ্ধে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় অভিযোগপত্র দাখিল করেন।

মাদারীপুর পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং জানান,আজ চাঞ্চল্যকর ইজিবাইক চালক সুলতান বেপারীর হত্যা মামলায় বিজ্ঞ দায়রা জজের বিচারক মামলার চারজন আসামীর মধ্যে প্রাপ্তবয়স্ক দুইজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া মামলার অপর দুইজন আসামী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচার প্রক্রিয়া শিশু আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। মামলার রায়ে আমরা সন্তুষ্ট এবং উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে বলে আমরা আশা করছি।

মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের আত্মীয়রা। তারা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!