1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুরে আদালত প্রাঙ্গন থেকে আসামীকে গ্রেফতার করায় আইনজীবি সমিতির প্রতিবাদ

  • প্রকাশিত : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৬.১০ পিএম
  • ৬৪৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে আদালত প্রাঙ্গন থেকে একাধিক মামলার আসামী নান্নু মোল্লাকে গ্রেফতার করায় প্রতিবাদ জানিয়েছে সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবি সমিতি।

রোববার দুপুরে জেলা আইনজীবি সমিতির নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান।

এ সময় তিনি অভিযোগ করেন বলেন, গত শুক্রবার (২৯ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চরলক্ষ্মীপুরে একটি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নান্নু মোল্লাসহ ২৪ জনের নাম উল্লেখ করে কালকিনি থানায় ওইদিনই একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী খগেন্দ্র নাথ মন্ডল। এই মামলায় আদালতে হাজিরা দিতে রোববার (৩১ অক্টোবর) সকালে আদালতে আসেন নান্নু মোল্লা। এ সময় আদালত প্রাঙ্গন থেকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুর রশীদের নেতৃত্বে ওই মামলার প্রধান আসামী নান্নু মোল্লাকে গ্রেফাতর করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরই প্রতিবাদে বেলা ৩ টার দিকে সংবাদ সম্মেলন করে আইনজীবি সমিতি।

মাদারীপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান জানান, যেকোন মামলার আসামী আদালতে আসেন আত্মসমার্পণ করতে। কিন্তু আদালত প্রাঙ্গন থেকে আসামী আটক কিংবা গ্রেফতারের কোন নজির দেশের কোথায়ও নেই। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি গ্রেফতার ওই আসামীর মুক্তির জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে। আদালত থেকে আসামী গ্রেফতার হতে পারে, আইনে এমন কিছুই বলা নেই। তাই অভিযানে অংশ নেয়া গোয়েন্দা পুলিশ সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
তবে, আসামী গ্রেফতারে অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি পুলিশের এসআই আব্দুর রশীদ জানান একাধিক মামলা থাকায় নান্নু মোল্লাকে এসপি স্যারের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। তবে, আদালত প্রাঙ্গনের বাইরে থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!