1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে অতিরিক্ত দামে ডিম বিক্রির দায়ে ৫ দোকানে জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ১০.০৩ পিএম
  • ৭৩৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে অতিরিক্ত দামে পণ্য(ডিম) বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৫টি দোকানের মালিককে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুর জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শহরের কুলপদ্দি চৌরাস্তা, পাকা মসজিদ, খোয়াজপুর, বিদ্যাবাগীশ বাজারের ৫ টি মুদি দোকানে অভিযান পরিচালানা করে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এসময় বেশি দামে পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না থাকায় মুস্তাকিন স্টোরের মালিক সোহেল হাসানকে ২হাজার টাকা, সলেমান স্টোরের মালিক নিলীমা বেগমকে ৫০০ টাকা, লিটন স্টোরের মালিক লিটন হোসেনকে ২হাজার টাকা, সততা স্টোরের মালিক আমিনুল ইসলামকে ২হাজারা টাকা, ও নূর আফ্রিদি স্টোরের মালিক নূর আফ্রিদিকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, বেশি দামে পণ্য (ডিম) বিক্রি করায় ৫টি দোকানের মালিককে ৮হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে আমাদের এ অভিযান সব সময় চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!