1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুরে লরির ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত: আহত-৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৭.৫৭ পিএম
  • ৯৯০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে লরির ও মোটরসাইকেল সংঘর্ষে ভবদেস সরকার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরো আহত হয়েছে তিনজন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যার সদর উপজেলা আসমত আলী খান ব্রীজ সংলগ্ন পখিরা এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। স্হানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

নিহত ভবদেস সরকার দত্ত সদর উপজেলার কেন্দুয়া চৌহদ্দি এলাকার নারায়ন সরকারের ছেলে।

আহতরা হলেন মাদারীপুর সদরের পুরান বাজার কাজিরমোড় এলাকার শ্রী সংকর চক্রবর্তী ছেলে শ্রী রিপন চক্রবর্তী (৩৫),রাজৈর উপজেলার কমলাপুর এলাকার অজিত কুমার সরকারের ছেলে শিশির সরকার (৩০)।আরেকজনের পরিচয় সনাক্ত কারা যায়নি।

হাসপাতাল ও নিহতের পরিবারের সূত্র জানা যায়, মোটরসাইকেল নিয়ে শরিয়াতপুরের দিকে যাইতে ছিলো ভবদেস সরকার এদিকে তার উল্টো দিকে থেকে লরি এসে মুখামুখি ধাক্কা দেয় এতে ঘটনা স্হানে মোটরসাইকেল চালক নিহত হন।পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!