1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মহানবী (সা:) কে অবমাননার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ

  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ৭৫১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাস্তিক ব্লগার আসাদ নুরের শাস্তির দাবিতে মাদারীপুর শিবচরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের  পুরাতন কাওরাকান্দি ৩নং ফেরিঘাট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ, আলেম ওলামাসহসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে মিছিলটি ওই এলাকার বেইলি ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

 

এসময় বক্তারা বলেন, আমাদের মুসলমানদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ( সাঃ)কে নিয়ে  নানা কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ভিডিও মন্তব্য করে ব্লগার আসাদ নুর। এই নাস্তিতকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা। এবং আল্লাহ রাসুল (সাঃ) এর  অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়নের দাবি জানাচ্ছি।

কাওড়াকান্দি ঘাট মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্ব এসময় স্থানীয় কয়েকটি মসজিদের মুসল্লী ও ছাত্ররা উপস্থিত ছিলেন ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!