1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

বালুবোঝাই নছিমনের চাপায় সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা নিহত

  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১১.২৭ এএম
  • ১০৫৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে নিজ বাড়ির সামনে বালুবোঝাই নছিমনের চাপায় সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান (চান মিয়া) ৬১ নিহত হয়েছেন

শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার চর-ঠেংগামারা গ্রামের নিজ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুজ্জামান (চান মিয়া) পৌর এলাকার চর-ঠেঙ্গামারা গ্রামের মৃত‌্যু আরব আলী সরদারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া সন্ধ্যায় তার বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অবৈধ বালুবাহী নসিমন এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১০ টার দিকে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত‌্যু ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী আলী হোসেন বলেন, সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি নসিমন তাকে চাপা দেয়।এসময় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।পরে পরিবারের ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক রাসেল বলেন, চাঁন মিয়ার নসিমন চাপায় মৃত্যু হয়েছে বিষয়টি আমরা জেনেছি। আসলে বিষয়টি দুঃখজনক।পরিবার থেকে কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!