1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

বাকসু’র নির্বাচন, ছাত্রলীগ মনোনীত প্যানেল ঘোষনা

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মে, ২০২২, ১১.০৫ পিএম
  • ৮২৪ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্কঃ

আসন্ন সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্র-ছাত্রী সংসদ বাকসু’র নির্বাচনে নির্বাচনের জন্য করে ১৯ সদস্য বিশিষ্ট
প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ।

শুক্রবার (১৩ মে) বিকেলে শিবচর উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ মনোনীত প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী কর্তৃক ঘোষিত প্যানেলে ভিপি পদে নাহিদ , জিএস পদে তানজিল  ও এজিএস পদে রুমা আক্তারের নাম ঘোষনা করা হয়।

এছাড়া সাহিত্য বিভাগ সচিব পদে শান্ত, সাহিত্য বিভাগের সহ-সচিব পদে মো: নাঈম খান, সাংস্কৃতি বিভাগ সচিব পদে সাইদুর রহমান, সাংস্কৃতিক বিভাগের সহ-সচিব পদে ইসমাইল মাতুব্বর, ক্রীয়া বিভাগ সচিব পদে সাইমুন আকন, ক্রীয়া বিভাগের সহ-সচিব পদে আছাদুজ্জামান জয়, সমাজ কল্যান বিভাগ সচিব পদে মো: আরিফ, সমাজ কল্যান বিভাগের সহ-সচিব পদে মো: আল-আমিন, ছাত্র মিলনায়তন বিভাগ সচিব পদে সাইফুল্লাহ (নিরব), ছাত্রী মিলনায়তন বিভাগ সচিব পদে রিমু পাল, ছাত্রী মিলনায়তন বিভাগের সহ-সচিব পদে মারিয়াম আক্তার, সদস্য পদে টি.এম.নাজমুল হোসেন, সোহেল রানা (সজিব), ইব্রাহিম মিয়া, জুবায়ের, আ: কাদের জয় এর নাম ঘোষনা করা হয়।

এসময় শিবচর পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আসিফ মাদবর,পৌর ছাত্রলীগের সভাপতি হাবিব বেপারী,সাধারন সম্পাদক সৌরভ রায়সহ ছাত্রলীগের পৌর ও কলেজ সাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল থেকে জানা যায় ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ, ১৫ মে থেকে ১৯ মে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করতে পারবে প্রার্থীরা। মনোনয়ন পত্র বাছাই শেষে বৈধ তালিকা প্রকাশ করা হবে ২১ মে। মনোনয়ন পত্র প্রত্যাহার ২২ মে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত, প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ ২৩ মে, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ মে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ জুন। ওই দিন সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!