1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

  • প্রকাশিত : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ৫.০১ পিএম
  • ১০৯৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

ঝড়ো বাতাসের কারণে ৩ ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার বিকেল পৌনে ৪ টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে স্বাভাবিক হয় লঞ্চ ও স্পিডবোট চলাচল। এর আগে হঠাৎ করেই ঝড়ো বাতাস বইতে থাকায় নৌরুটে দুপুর ১ টা থেকে সকল লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১ টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠে। এরপরে ১ টার দিকে হঠাৎ করেই ঝড়ো বাতাস বইতে শুরু করে। এ সময় উত্তাল হয়ে উঠে পদ্মানদী। দূর্ঘটনা এড়াতে নৌরুটের সকল লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়। বিকেল সাড়ে ৩ টা থেকে বাতাস কমে যাওয়ায় নৌযান চলাচল স্বাভাবিক হয়। তবে গুড়িগুড়ি বৃষ্টি থাকায় যাত্রীরা স্পিডবোট এড়িয়ে লঞ্চে পদ্মা পার হচ্ছেন।

পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রী রওসাদ বলেন,জরুরী কাজে সকালে বাড়ি থেকে রওনা হই ঢাকা যাবো।দুপুর ১ টার দিকে ঘাটে পৌঁছে দেখি লঞ্চ বন্ধ।তবে কিছুক্ষণ আগে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান,’ বিকেল পৌনে ৪ টার দিকে আবহাওয়া একটু ভালো হলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!